ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞানগৃহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নিজাম উদ্দিন (মিরন) আর নেই

blank

নাটোর জেলার গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গুরুদাসপুর বাজারনিবাসী মরহুম মাওলানা মোঃ সায়েদুল্লাহ সাহেবের জ্যেষ্ঠ পুত্র এবং নাটোর সদরের কাপুড়িয়াপট্টিস্থ জ্ঞানগৃহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নিজাম উদ্দিন (মিরন) ওরফে নিজাম স্যার শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকায় তাঁর পুত্রের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মরহুম দীর্ঘদিন যাবৎ মরনব্যাধি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে দেশে ও বিদেশে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, পুত্রবধূ, নাতি, মাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং অগণিত স্নেহভাজন ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

মরহুম নিজাম উদ্দিন (মিরন) সত্তরের দশকে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, গুরুদাসপুর বিলচলন শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ থেকে আইএসসি এবং আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব ও খনিজবিদ্যায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মরহুমের একমাত্র পুত্র ও পুত্রবধূ উভয়েই পেশায় চিকিৎসক।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ সকল শুভানুধ্যায়ীদের নিকট দোয়া প্রার্থনা করা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আত্ম-পরিচয় রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পথচলা

জ্ঞানগৃহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নিজাম উদ্দিন (মিরন) আর নেই

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬