ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

blank

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।’

ডা. শফিকুর রহমান জানান, শুধু ঢাকায় নয়, একই দাবিতে দেশের বিভিন্ন জেলায়ও কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে।

সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে দাবি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি আমাদের এই কর্মসূচি থামাতে চান, তাহলে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা তাঁর প্রতিনিধি এখানে এসে জনগণের দাবিগুলো গ্রহণ করুন। দাবি বাস্তবায়ন হলে আমরা সরকারকে ধন্যবাদ জানাব। আর ব্যর্থ হলে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনুরোধে আমরা আপাতত এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।’

পদযাত্রাকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

জনপ্রিয় খবর
blank

খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

প্রকাশের সময় : এক ঘন্টা আগে