ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ৩টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই: ডা. বাবর

blank

গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী আংশিক) আসনের বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেছেন, ‘‘এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন এবং সাধারণ মানুষ আমাদের পাশে থাকলে আমরা খুব সহজেই তিনটি আসনে জয়লাভ করতে পারব।’’ 

সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সভা-সমাবেশ কাভার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে ডা. কে এম বাবর বলেন, ‘‘আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।’’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এম এ খায়ের, জেলা বিএনপির সদস্য তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবীর বিপ্লব, আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হাসান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তাজবীর হাসান, সাধারণ সম্পাদকসহ আরও নেতাকর্মীবৃন্দ।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জের ৩টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই: ডা. বাবর

প্রকাশের সময় : ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫