ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় পারভেজ মল্লিক ও তার সমর্থকদের উপর অতর্কিত হামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 207
blank

খুলনার রূপসা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের অনুসারীরা যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা উপজেলার কাজদিয়া কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পারভেজ মল্লিকের অনুসারী স্থানীয় নেতাকর্মীরা সম্প্রতি একটি কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত এই কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করেই আজিজুল বারী হেলালের অনুসারী কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হন।

সকালে পারভেজ মল্লিকের কর্মীরা কাজদিয়া কলেজের সামনে সমবেত হলে হেলালপন্থিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এই সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর

খুলনার রূপসায় পারভেজ মল্লিক ও তার সমর্থকদের উপর অতর্কিত হামলা

প্রকাশের সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫