ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিবিদ জাবেদ ইকবালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

blank

কৃষিবিদ পেশার কিংবদন্তী ব্যক্তিত্ব, সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রকৃচির সাবেক মহাসচিব কৃষিবিদ জাবেদ ইকবালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর খামারবাড়ি কেআইবি মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এটির আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এ্যাব  (AAB)।

স্মরণ সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সর্বস্তরের কৃষিবিদরা অংশগ্রহণ করেন। কৃষিবিদ জাবেদ ইকবালের কর্মময় জীবনের বিভিন্ন দিক, পেশাগত অবদান এবং কৃষিখাতে তাঁর দীর্ঘদিনের নেতৃত্বগুণ তুলে ধরে বক্তারা গভীর শ্রদ্ধা জানান।

আলোচনায় অংশ নিয়ে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক  ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার বলেন , কৃষিবিদ জাবেদ ইকবাল ছিলেন কৃষিবিদ সম্প্রদায়ের একজন দূরদর্শী নেতা ও সংগ্রামী সংগঠক। কৃষিবিদদের অধিকার প্রতিষ্ঠা, কৃষিক্ষেত্রে আধুনিকতা ও উদ্ভাবনের প্রসারে তাঁর অবদান অনন্য। তাঁর মৃত্যু কৃষিবিদ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ নেতৃবৃন্দ, সংগঠক, গবেষক, শিক্ষকসহ কেআইবির সদস্যরা। অনুষ্ঠান শেষে তাঁর কর্মের ধারাবাহিকতা রক্ষা এবং কৃষি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কৃষিবিদ জাবেদ ইকবালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

প্রকাশের সময় : ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫