ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায়, দুই চালকের বিরুদ্ধে মামলা

blank

নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই চালককে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।

এর আগে মঙ্গলবার ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত এবং ৩২ জন আহত হন। নিহতদের মধ্যে ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) রয়েছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ বাদী হয়ে দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালকদের বিরুদ্ধে সড়ক নিরাপত্তা আইনে মামলা করে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহত ও আহত ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের স্বজনদের কেউ মামলা করতে থানায় আসেননি। তাই পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তে আসামি শনাক্ত হলে এবং তাঁরা জীবিত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে। হাইওয়ে থানা মামলাটির তদন্ত করবে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হলো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায়, দুই চালকের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে