ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসৎ ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়: মঞ্জুরুল ইসলাম

blank

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অসৎ ও দুর্নীতিপরায়ণ নেতৃত্ব। দেশকে এগিয়ে নিতে হলে সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়ে তুলতে হবে। স্বাধীনতার পর থেকে দেশে বিভিন্ন সরকার এসেছে, গেছে; কিন্তু শিক্ষার্থীদের ভালো মানুষ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উপযোগী কার্যকর শিক্ষানীতি গড়ে ওঠেনি। ফলে শিক্ষার হার বাড়লেও বেকারত্বের হারও বেড়ে চলেছে।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত দক্ষতা ও নৈতিকতা অর্জন। কিন্তু দেশের শিক্ষাব্যবস্থায় সেই লক্ষ্য যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মুসলিম জাতির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, মুসলমানদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ইউরোপের অনেক আগে মুসলিম বিশ্বে সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা ছিল। আবিষ্কার ও জ্ঞানচর্চায় মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু শিক্ষা ও জ্ঞানচর্চায় পিছিয়ে পড়ার কারণে আজ আমরা পিছিয়ে আছি।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি সুমন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, নাটোর জেলা সভাপতি আবু সাঈদ রনি, বড়াইগ্রাম উপজেলা সভাপতি হাসিবুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলা সভাপতি আশিকুজ্জামান আকাশ।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহারসামগ্রী তুলে দেন।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে থানায় হস্তান্তর

অসৎ ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়: মঞ্জুরুল ইসলাম

প্রকাশের সময় : এক ঘন্টা আগে