ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার উৎসবে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

blank

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, পূজার উৎসবে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা বা সংকট সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ডিও প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন—এটাই আমাদের প্রত্যাশা। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকারে না থাকলেও পূজার উৎসব সবার জন্য আনন্দময় করে তুলতে দলটি চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।

এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে থানায় হস্তান্তর

পূজার উৎসবে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে