নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ অক্টোবর চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ ৫০০ (পাঁচশত) লিটার ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগ ০৩ (তিন) জন আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ ৫০০ (পাঁচশত) লিটার ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগ ০৩ (তিন) জন আসামিকে আটক করা হয়। আটককৃতরা হলেন
১। বিজয় চৌধুরী (৫০) পিতা- মৃত শিবু চৌধুরী
২। রবি চৌধুরী (৪০) পিতা- সামা চৌধুরী, উভয় সাং- উজিরপুর ৩। মোঃ সোহেল রানা (৩০) পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- ফহিমপুর, সর্ব থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।
এ সময় পুলিশ চোলাই মদ তৈরির আস্তানা এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করে।
পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

মোঃ সাজেদুর রহমান পত্নীতলা নওগাঁ প্রতিনিধি 


















