ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে স্কুল ভবন ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী

blank

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদিয়াবাদ এলাকায় আল-খাইর নামের একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকা রয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম ডনকে জানান, স্কুল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। আহত ১৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তাঁরা আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

blank

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অবকাঠামোগত নিরাপত্তার দুর্বলতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরেও লাহোর, উমরকোট, ডেরা গাজী খান ও ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে স্কুল ও ভবনের ছাদ ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জিও নিউজকে জানান, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে থাকা সবাইকে বের করে আনা হয়েছে। অন্যদিকে, ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাইদ আহমেদ জানান, দুর্বল কাঠামোর ওপর অতিরিক্ত নির্মাণের কারণে দোতলা ভবনটির ছাদ ধসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে থানায় হস্তান্তর

পাকিস্তানে স্কুল ভবন ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে