ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক, নগদ টাকা উদ্ধার

blank

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

​আটক ব্যক্তিরা হলেন—মোঃ আবু সুফিয়ান (৩২), মোঃ সুলতান সরকার (৪২), মোঃ জহির উদ্দিন (৩৫), মোঃ নাজিরুল ইসলাম (৩০), মোঃ সাইফুল ইসলাম (২৮) ও মোঃ তৈয়ব আলী (২৮)। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকাজি এলাকায় রাত্রিকালীন ও বিশেষ ডিউটির অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় হাতেনাতে তাস ও নগদ টাকাসহ ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

​কুড়িগ্রাম জেলা ডিবির কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুয়া একটি বড় সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জুয়ার বিরুদ্ধে পুলিশের নজরদারি রয়েছে। কুড়িগ্রাম জেলাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

blank

প্রবীণদের সেবায় ‘আগামীকাল নয়, আজই’-আন্তর্জাতিক প্রবীণ দিবসের মতবিনিময় সভায় আহ্বান

কুড়িগ্রামে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক, নগদ টাকা উদ্ধার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে