ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তা দেখে ৯৯৯-এ ফোন, ভেতরে মিললো তরুণীর হাত-পা বাঁধা মরদেহ

blank

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে ভূঁইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে লিংক রোডের পাশে ফেলে রাখা হয়েছে। তবে তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে, নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের লোকজন জানিয়েছেন, তাঁরা ওই তরুণীকে আগে লিংক রোডসংলগ্ন এলাকায় দেখেছেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লিংক রোডের পাশে ফেলে গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে