ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরের ‘জনতার ইউএনও’ মুসা নাসের চৌধুরীকে বদলি

blank

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। ‘জনতার ইউএনও’ হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে পদায়নের জন্য রংপুর বিভাগে ন্যস্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৬৮৩।

এর আগে মুসা নাসের চৌধুরীকে রাজশাহীর বাগমারা ও বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

মুসা নাসের চৌধুরী চাটমোহরে দায়িত্ব পালনকালে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে পরিচিতি লাভ করেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা যায়।

গাইবান্ধা জেলার বাসিন্দা মুসা নাসের চৌধুরী চাটমোহরে দায়িত্ব পালনকালে জনসাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখেন। তাঁর বিভিন্ন উদ্যোগ ও গঠনমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ‘জনতার ইউএনও’ হিসেবে পরিচিতি পান।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ জুলাই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া রেদওয়ানুল হালিমের স্থলাভিষিক্ত হয়ে মুসা নাসের চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন।

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে