ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, কারাদণ্ড ৩ জনের

blank

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবী ও এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৯ অক্টোবর) চাটমোহর পৌরসদর ও বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক তিন মাদকসেবী হলেন বোথর দক্ষিণপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আশরাফুল (২৭), কুমারগাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আলামিন ইসলাম (৩০) এবং বোথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২)। তাঁদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

অন্যদিকে, চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুককে (৪২) মাদকদ্রব্যসহ আটক করে থানায় নেওয়া হয়।

পরে আটক তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অপর দুই ব্যক্তি আলামিন ইসলাম ও রুবেল হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মাদকদ্রব্যসহ আটক এবিএম কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে