ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

blank

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (১১ অক্টোবর) দুপুরে উখিয়ার জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরেরা হলো ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) সকালে ওই তিন কিশোর এ/৪ ব্লকের মাদ্রাসায় পড়তে যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরে রোববার সকালে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পকে জানান।

এরপর নিখোঁজ কিশোরদের উদ্ধারে এপিবিএন পুলিশের একটি বিশেষ দল অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উখিয়ার জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার জানান, প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া তিন কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে