জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফরিদপুর, পাবনার সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের পাশে ফলজ গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় এ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা, জিএম শফিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা, ফরিদপুর, পাবনা, সুজিত কুমার মুন্সী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর, পাবনা, মো: সাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক, ফরিদপুর, পাবনা, ডা: কে এম আশিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর, পাবনা, মো: তাজিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা, মো: হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফরিদপুর, পাবনা, মো: সামিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, ফরিদপুর, পাবনা, ইসরাত জাহান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, ফরিদপুর, পাবনা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী ও পৌর ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী সম্মানী ভাতাভোগী সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
জেলা কমান্ড্যান্ট বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয়রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুবজ দেশ গড়ে তোলা।
চলমান ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিক সমূহ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ: উপজেলা, ব্যাটালিয়ন এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দু’ধারে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়। প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাতরোধ: সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাতরোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চাঁরা বৃক্ষরোপণ করা হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম এই আধা-সামরিক বাহিনীর সদস্য-সদস্যারা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মো: আরিফুল ইসলাম, ফরিদপুর উপজেলা প্রতিনিধি। 


















