ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩

blank

বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা অবৈধ পাথর ব্যবসায়ী আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ‘১০ কিলো’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লেমনপাড়া থেকে গাড়িতে করে থানচির দিকে ফিরছিলেন কয়েকজন অবৈধ পাথর ব্যবসায়ী। পথে পাহাড়ি সড়কের ঢালু অংশে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক দেরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরও তিন পাথর ব্যবসায়ী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বান্দরবান পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ যাত্রী

বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩

প্রকাশের সময় : এক ঘন্টা আগে