ঢাকা রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশায় পাওয়া গেল পলিথিনে মোড়ানো ৮টি দেশীয় অস্ত্রসহ

blank

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দেশে তৈরি আটটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে রোববার দুপুরে মহেশখালী থানায় প্রেস ব্রিফিং করে অভিযানের বিস্তারিত জানায় পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন—মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)। তাদের কাছ থেকে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পুলিশ জানতে পারে, ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ জেটিঘাট থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে আগ্নেয়াস্ত্রের চালান চকরিয়ার বদরখালীতে নেওয়া হবে। পরে ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়।

পুলিশের তল্লাশিচৌকিতে অটোরিকশাটি পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। এ সময় অটোরিকশা থেকে আরও দুজন পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি আবদুস সুলতান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় খবর
blank

অটোরিকশায় পাওয়া গেল পলিথিনে মোড়ানো ৮টি দেশীয় অস্ত্রসহ

অটোরিকশায় পাওয়া গেল পলিথিনে মোড়ানো ৮টি দেশীয় অস্ত্রসহ

প্রকাশের সময় : ২১ মিনিট আগে