ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, নিহত ২৭

blank

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছেন। হামলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান। তার বক্তব্যের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তকাচেঙ্কো জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাতে বুচা জেলায় ওই হামলা চালানো হয়। তবে গুদামের কোন স্থাপনা বা কী ধরনের বস্তুতে ড্রোনের আঘাত লেগেছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। একই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গুদামে হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবনের পাশাপাশি বয়স্কদের সেবার জন্য ব্যবহৃত একটি প্রতিষ্ঠানও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, যারা এমন পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দিয়েছেন, তাদের নিজেদের সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে। কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে এরই মধ্যে এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

জেলেনস্কি আরও বলেন, আবাসিক এলাকা বা সাধারণ মানুষের বসবাসের কাছাকাছি স্থানে গোলাবারুদ সংরক্ষণ করা নিষিদ্ধ। এ ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের এই হামলার আগের দুই দিনও কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার পক্ষ থেকে একাধিক ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় গুদাম ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকার স্বাভাবিক জনজীবনও ব্যাহত হয়।

জনপ্রিয় খবর
blank

মানুষের জন্য, মানুষের পাশে—সেফার মতবিনিময় ও গেট টুগেদার অনুষ্ঠিত

ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, নিহত ২৭

প্রকাশের সময় : এক ঘন্টা আগে