ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে টিকটক তারকাকে গুলি করে হত্যা

blank

পাকিস্তানের ট্যাক্সিলায় গাড়িতে গুলি চালিয়ে টিকটক তারকা শামসু বিবিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় পুলিশ জানায়, মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শামসু বিবি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন।

শামসুর বাবা ফজল সাহিবজাদা পুলিশের কাছে অভিযোগ করেন, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামে এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেন। এরপর শামসু, তার বোন আসিমা ও ভাই নাইমাতুল্লাহ গাড়িতে করে বের হন।

নাইমাতুল্লাহ পরিবারের সদস্যদের জানান, একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি শামসুর ঘাড়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিবর্ষণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেলে আসিমা গুরুতর আহত হন।

পরে শামসুর মরদেহ টিএইচকিউ হাসপাতাল ট্যাক্সিলার মর্গে শনাক্ত করেন তার বাবা।

ফজল সাহিবজাদা জানান, তার মেয়ে প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করতেন। তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, শামসুর সঙ্গে কওসার ও জাভেদ ওরফে শাহিন নামে দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত দেওয়ার দাবিতে তারা শামসুকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তার বাবা। এ বিষয়ে তিনি ইসলামাবাদে একটি অভিযোগও করেছিলেন।

শামসুর বাবা সন্দেহ করছেন, ওই দুই ব্যক্তি নিজেরা অথবা অন্যদের মাধ্যমে তার মেয়েকে হত্যা করিয়ে থাকতে পারেন। এ ঘটনায় কাশিফের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

‘শিক্ষা, স্বাস্থ্য ও পশুপালনসহ প্রতিটি ক্ষেত্রেই চরের মানুষের পাশে থাকবে কুড়িগ্রাম জেলা প্রশাসন’

পাকিস্তানে টিকটক তারকাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে