ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

blank

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার (১৫ আগস্ট) ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াডেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানান, ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়।

রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান জানান, প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী। আরও তথ্য যাচাইয়ের পর হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।

ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় প্রায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলে আতঙ্কিত বহু মানুষ নিরাপদ স্থানে ও উঁচু এলাকায় চলে যান। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

বিএমকেজির ভূমিকম্প ও সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো জাকার্তায় সাংবাদিকদের বলেন, সুনামি সতর্কতা প্রত্যাহার করা হলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে ভূমিকম্পের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের একটি বন্দরে ধারণ করা ভিডিওও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান যাচাই করে নিশ্চিত করেছে। ভিডিওতে একটি ভবনের কিছু অংশ ধসে পড়তে এবং আতঙ্কিত মানুষকে চিৎকার করতে করতে রাস্তায় ছুটে যেতে দেখা যায়।

স্থানীয় কমপাস টিভিতে প্রচারিত আরেকটি ভিডিওতে ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে এলাকার একটি হাসপাতাল থেকে রোগীদের বাইরে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে।

জনপ্রিয় খবর
blank

রাজধানীতে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

প্রকাশের সময় : এক ঘন্টা আগে