ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

blank

​নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাসিন (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৬ঃ৩০ এর দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

​নিহত তাসিন বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সে স্থানীয় বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে তাসিন বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার স্যান্ডেল দেখতে পান স্বজনরা।

​পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজে সকাল সাড়ে ১০টার দিকে তাসিনকে পুকুরের পানিতে নামতে দেখা গেলেও তাকে আর উঠে আসতে দেখা যায়নি।

​খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৬টার দিকে পুকুরের তলদেশ থেকে তাসিনের মরদেহ উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, “বিকেল ৩টা ৪৯ মিনিটের দিকে শিশুর পরিবার সিসিটিভি ফুটেজ দেখার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। এবং আমি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করি। ”

দ্রুত ফুটেজ দেখার ব্যবস্থা করা হলে দেখা যায় শিশুটি পানিতে নেমে আর ওঠেনি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

​এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিষ্পাপ এই শিশুটির অকাল মৃত্যুতে জলাশয় ও পুকুরে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় খবর
blank

রাজধানীতে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

বড়াইগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : এক ঘন্টা আগে