ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন মার্তিনেজ

blank

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। পুরো ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেননি গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজ। ম্যাচ শেষে তার আবেগঘন বার্তা নতুন করে অবসর জল্পনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনায় ফিরে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্ট করেন এমি। সেখানে তিনি লেখেন, ‘স্বপ্ন ছিল আবারও বিশ্বকাপ জিতে ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে আনব, আরেকটি ইতিহাস গড়ব। কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না।’

এরপরই তিনি অবসরের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময়। সামনে কীভাবে এগোব, সেটাই ভাবছি। হয়তো এটাও ভাবার সময় এসেছে, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না। আমি দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’

৩৩ বছর বয়সী এমি মার্তিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন তিনি এবং সেই আসরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস পুরস্কার।

এর পাশাপাশি ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে ইয়াশিন ট্রফিও জিতেছেন এই তারকা। ক্লাব ফুটবলে ২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন তিনি। যদিও চলতি মৌসুমে তাকে ইতালির জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জনও জোরালো হয়েছে।

২০২১ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেকের পর থেকেই আর্জেন্টিনার নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন এমি মার্তিনেজ। মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের অনুপ্রাণিত করা এবং ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ ধরে রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ ফাইনালের পর তার এই আবেগঘন বার্তা এখন আর্জেন্টিনা সমর্থকদের মনে একটাই প্রশ্ন জাগিয়েছে—তবে কি জাতীয় দলের জার্সিতে এমি মার্তিনেজের পথচলা শেষের দিকে?

জনপ্রিয় খবর
blank

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় ফখরুল, মোশাররফ, মঈন, নজরুল ও নাসিমুল

আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন মার্তিনেজ

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬