ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ফিফার কাছে রেফারির বিরুদ্ধে অভিযোগ মিশরের

blank

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ম্যাচ পরিচালনায় একাধিক ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে দেশটির ফুটবল সংস্থা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইএফএর সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের এবং তার পুরো রেফারিং দলের বিরুদ্ধে তদন্তের আবেদন করেছেন।

মিশরের অভিযোগ, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং সেগুলো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। শুধু তদন্তই নয়, চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেও লেতেক্সিয়ের ও তার সহকারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইএফএ।

এ ঘটনায় বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগে বেলজিয়াম ফুটবল ফেডারেশনসহ ইউরোপের আরও কয়েকটি সংস্থা রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিল।

ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারির সমালোচনা করেন। তিনি দাবি করেন, রেফারি ও ভিএআরের একাধিক সিদ্ধান্ত অন্যায্য ছিল।

হোসাম হাসান বলেন, “আমরা ন্যায্য বিচার পাইনি। আমাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি, আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনা ভিএআরে পর্যালোচনা করা হয়নি। এছাড়া আমাদের একটি বৈধ গোলও রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার।”

উল্লেখ্য, ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষদিকে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।

জনপ্রিয় খবর
blank

‎ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’ ‎

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ফিফার কাছে রেফারির বিরুদ্ধে অভিযোগ মিশরের

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে