ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 42
blank

 বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই কঠোর মন্তব্য করেন।

 রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এই বিপ্লবে শহীদদের স্মরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

 বিগত সরকারের সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছিল, যা দেশকে বৈশ্বিক দরবারে ‘দুর্নীতির চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত করেছিল। বর্তমান সরকার সেই কলঙ্ক মুছে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 সরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সরকার বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে, যা তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়নের এক অনন্য প্রতীক হিসেবে কাজ করছে। এ ছাড়া বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ইতিবাচক দিকগুলোও তিনি তাঁর ভাষণে তুলে ধরেন।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ চিত্র সংসদকে জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, কৃষি ও অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকার আরও জনকল্যাণমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

blank

গুরুদাসপুরে প্রবীণ সেবায় নতুন দিগন্ত: কেয়ারগিভিং প্রশিক্ষণের উদ্বোধন

আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬