ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান আরচ্যারিকে কাতার অলিম্পিকের আড়াই কোটি টাকার অনুদান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • 43
blank

অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন আরচ্যারি। বাংলাদেশ টানা দুইবার অলিম্পিকে সরাসরি আরচ্যারিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আরচ্যারিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বর্তমানে এশিয়ান আরচ্যারি ফেডারেশন-এর সভাপতি। তার নেতৃত্বাধীন সংস্থাটিকে আড়াই কোটি টাকার (২ লাখ ৭ হাজার ডলার) আর্থিক অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি

কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানি-র কাছ থেকে এই অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান আরচ্যারির সভাপতি চপল। কাতার সফর শেষে তিনি বলেন, ‘উজবেকিস্তানে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কংগ্রেসে নবনির্বাচিত সভাপতি এশিয়ান আরচ্যারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপরই আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানানো হয়। সেই সফরেই এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দেওয়া হয়েছে, যা প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’

বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার নিয়মিতভাবেই বিভিন্ন দেশের ক্রীড়া উন্নয়নে সহযোগিতা করে থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আগেও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় দলের অনুশীলনের সুযোগ পেয়েছে। অন্য ফেডারেশনগুলোর ক্ষেত্রেও কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকলেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি।

দীর্ঘদিন ধরে এশিয়ান আরচ্যারির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন কোরিয়ানদের অধীনে এবং সংস্থাটির কার্যালয় ছিল কোরিয়ায়। কোরিয়ান প্রার্থীকে হারিয়ে বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল সভাপতি নির্বাচিত হওয়ার পর নতুন অধ্যায় শুরু হয়। বর্তমানে এশিয়ান আরচ্যারির সাধারণ সম্পাদক কাতারের প্রতিনিধি হওয়ায় দোহা ও ঢাকা—উভয় জায়গাতেই সংস্থাটির কার্যালয় কার্যক্রম চালাবে। কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে আর্থিক সহায়তার পাশাপাশি টেকনিক্যাল সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।

দক্ষিণ এশিয়ায় আরচ্যারিতে ভারত ও বাংলাদেশ এগিয়ে থাকলেও ভুটান জাতীয় খেলা হওয়া সত্ত্বেও প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে। এশিয়ায় পিছিয়ে পড়া ও সম্ভাবনাময় দেশগুলোকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি চপল। তিনি বলেন, ‘কোরিয়া, ভারতসহ কয়েকটি দেশ বিশ্ব পর্যায়ে নিয়মিত পদকের লড়াই করে। আমাদের লক্ষ্য হচ্ছে—উন্নয়নশীল দেশগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যেন তারা সামনে এশিয়ান পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সম্প্রতি শ্রীলঙ্কায় দেশটির ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আরচ্যারির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং লঙ্কান আরচ্যারির পাশে থাকবে এশিয়ান আরচ্যারি ফেডারেশন।’

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

এশিয়ান আরচ্যারিকে কাতার অলিম্পিকের আড়াই কোটি টাকার অনুদান

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬