ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

blank

নাটোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো বর্ণাঢ্য পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে, ঈদ-উল-আজহার পরের দিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘ ৩১ বছর পর সহপাঠীদের মিলনমেলা আবেগ, স্মৃতি ও আনন্দে মুখর হয়ে ওঠে।

আয়োজকদের সূত্রে জানা যায়, প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭০ জন তাঁদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, শিক্ষা-সহায়ক কর্মচারী এবং অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রঙিন টি-শার্ট পরিহিত প্রাক্তন শিক্ষার্থীদের এ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লক্ষীকোল বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাচের সদস্য মোঃ তোজাম্মেল হক। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ নাহিন মাহমুদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এ সময় প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শিক্ষকবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদ্যালয় জীবনের নানা স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ‘চোখ বেঁধে হাঁড়ি ভাঙা’, ‘বালিশ যার বিপদ তার’সহ বিভিন্ন আনন্দঘন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অংশগ্রহণমূলক আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ, শিক্ষা-সহায়ক স্টাফ ও সহপাঠীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর সহপাঠীদের এই মিলনমেলা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। দিনব্যাপী আনন্দ, আবেগ, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুনর্মিলনীর সফল সমাপ্তি ঘটে।

blank

পত্নীতলার পুলিশের বিশেষ অভিযানে আটক ১১

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬