ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কবিতা

নেশা সর্বনাশা

blank

নেশা শুধু নয় মদের বোতল
নয় ধোঁয়ার কুণ্ডলী ভাসা।
নেশা হতে পারে অহংকারও
যার পরিণতি সর্বনাশা।

ক্ষমতার নেশায় কখনো মানুষ
ভুলে যায় মানুষের পরিচয়,
স্বার্থের নেশায় আপনজনও
হয়ে যায় পর এক সময়।

টাকার নেশায় ভরে ভাণ্ডার
শূন্য হয়ে যায় মনের ঘর,
আয়নার সামনে দাঁড়িয়ে তখন
নিজেকেই লাগে কতটা পর।

প্রশংসার নেশা, জয়ের নেশা
কিংবা অকারণ মোহের জাল,
ধীরে ধীরে বেঁধে ফেলে প্রাণ
করে দেয় বিবেককে বিকল।

তাই নেশা যদি করতেই হয়
করো জ্ঞানের, করো সৃষ্টির,
মানুষ গড়ার, স্বপ্ন বোনার
অন্ধকার ভাঙা আলোর নীড়।

যে নেশায় জাগে মানবতা,
যে নেশায় হৃদয় হয় উদার,
সেই নেশাতেই ডুবে থাকুক মন
বাকি সব নেশা যে সর্বনাশার।

জনপ্রিয় খবর
blank

চাটমোহরে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কবিতা

নেশা সর্বনাশা

প্রকাশের সময় : এক ঘন্টা আগে
blank

নেশা শুধু নয় মদের বোতল
নয় ধোঁয়ার কুণ্ডলী ভাসা।
নেশা হতে পারে অহংকারও
যার পরিণতি সর্বনাশা।

ক্ষমতার নেশায় কখনো মানুষ
ভুলে যায় মানুষের পরিচয়,
স্বার্থের নেশায় আপনজনও
হয়ে যায় পর এক সময়।

টাকার নেশায় ভরে ভাণ্ডার
শূন্য হয়ে যায় মনের ঘর,
আয়নার সামনে দাঁড়িয়ে তখন
নিজেকেই লাগে কতটা পর।

প্রশংসার নেশা, জয়ের নেশা
কিংবা অকারণ মোহের জাল,
ধীরে ধীরে বেঁধে ফেলে প্রাণ
করে দেয় বিবেককে বিকল।

তাই নেশা যদি করতেই হয়
করো জ্ঞানের, করো সৃষ্টির,
মানুষ গড়ার, স্বপ্ন বোনার
অন্ধকার ভাঙা আলোর নীড়।

যে নেশায় জাগে মানবতা,
যে নেশায় হৃদয় হয় উদার,
সেই নেশাতেই ডুবে থাকুক মন
বাকি সব নেশা যে সর্বনাশার।