ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন পাবনার কৃতি সন্তান মাসুদুল হক মাসুদ

blank

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুন্না-নয়ন কমিটিতে পাবনার কৃতি সন্তান মাসুদুল হক মাসুদ সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি একনিষ্ঠতার স্বীকৃতি হিসেবে তিনি এ দায়িত্ব লাভ করেছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মাসুদুল হক মাসুদ। ১৯৮৯ সালে স্কুলজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। পরবর্তীতে নন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নকালে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হওয়ার পর ছাত্রদলের ক্লাস কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছরের ডিসেম্বরে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।

পরবর্তীতে তিনি কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং পরে সভাপতি নির্বাচিত হন। একই সময়ে কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মিঠু-রনি-মাসুদ পরিষদের প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শিক্ষাজীবনে ১৯৯৮ সালে পদার্থবিজ্ঞানে অনার্স এবং ২০০১ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার রাজনীতিতে সক্রিয়ভাবে মনোনিবেশ করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কেন্দ্রীয় যুবদলের টুকু-মুন্না কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি তৃণমূল পর্যায়ে প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাসুদুল হক মাসুদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। বিএনপি ও যুবদলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।”

তার এই পদোন্নতিতে পাবনা ও সাঁথিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার নতুন দায়িত্ব দলকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৬ মিনিট আগে