ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন ইটাখোলা ইউপি’র জনপ্রতিনিধিরা

blank

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ তার পরিষদের ৯ জন সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।

যোগদান শেষে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘আমরা গর্বিত যে তুহিন ভাইয়ের মতো একজন যোগ্য প্রার্থী আমাদের পাশে আছেন। নীলফামারীর উন্নয়নের জন্য তার হাত ধরেই এ এলাকায় বাস্তব পরিবর্তন আসবে।’

প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘নীলফামারীকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আরও এক লাখ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দলের সীমা-সীমান্ত ছাড়িয়ে নীলফামারীর উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু।

যোগদানের এই মুহূর্তটি নীলফামারীর রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি ও একতা প্রদর্শনের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে।

জনপ্রিয় খবর
blank

ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল্পনা

বিএনপিতে যোগ দিলেন ইটাখোলা ইউপি’র জনপ্রতিনিধিরা

প্রকাশের সময় : ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬