খাগড়াছড়ি জেলার পানছড়িতে কারবারীদের নিয়ে কারবারীর সম্মেলন অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ি সাব জোনের আয়োজনে এ কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। পানছড়ি সাব জোনের জোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে সাব জোন কম্পাউন্ডে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারীগণ।
উক্ত হেডম্যান কারবারী সম্মেলন লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় হেডম্যান ও কারবারিগণ বিগত দিন গুলোতে সেনাবাহিনীর কর্মকান্ডের প্রশংসা করে নিজ নিজ এলাকার রাস্তা, স্কুল, মন্দির ও গভীর নলকূপসহ বিভিন্ন সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানান।
সম্মেলনে প্রধান অতিথি মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় শান্তি-শৃঙ্খলা ও জনগণের জান-মালের নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের হতদরিদ্র এবং অসহায়দের সহায়তা করে এসেছেন এবং তা অব্যাহত থাকবে।

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি 





















