ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর মদীনাতুল আউলিয়া দারূল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ যোহর ১০নং পাহাড়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও এতিমখানায় সরেজমিনে উপস্থিত হয়ে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইসহাক সরকার, পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইব্রাহীম, সেক্রেটারি হাফেজ মাওলানা নুরুল্লাহ সাদী, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন খাদেম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বাইতুল মাল সেক্রেটারি মৌলভী আল আমিন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ কারী কেফায়েত উল্লাহসহ ১০নং পাহাড়পুর ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রামের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, সমাজের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির দ্রুত পুনর্গঠন ও এই সহায়তা কবুল হওয়ার জন্য দোয়া করা হয়। একইসঙ্গে, সমাজের বিত্তবানদের এ মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি 



















