ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হল অভিবাসী সেবা সপ্তাহ

blank

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে সেবা সপ্তাহ শুরু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে টিটিসি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি। প্রতারণা এড়াতে দালালচক্র থেকে সতর্ক থাকা এবং সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেওয়া হয়।’

সেবা সপ্তাহ চলাকালে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হল অভিবাসী সেবা সপ্তাহ

প্রকাশের সময় : ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫