ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুরুদাসপুরে কোরআন খতম ও দোয়া

blank

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গুরুদাসপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাজার দলীয় কার্যালয়ে ওই মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল আজিজ। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় খবর
blank

ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল্পনা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুরুদাসপুরে কোরআন খতম ও দোয়া

প্রকাশের সময় : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫