ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে সৃজিত-মিথিলা!

blank

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে দেখা যায় না। তবে সৃজিত মুখার্জির সাথে বিয়ের পর তার দাম্পত্য জীবন হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, মিথিলা-সৃজিতের সম্পর্ক ভাঙনের পথে। সৃজিত মুখার্জি কলকাতার হওয়ার কারণে তাকে সেখানেই থাকতেই হয়। আর তাদের সম্পর্কটি লং ডিসটেন্স হওয়ায় অনেকেই মনে করেন তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ছবি সেই গুঞ্জনকে নিয়ে গেল নতুন মোড়ে। ছবিটিতে দেখা যায়, মিথিলাকন্যা আইরাসহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়ানোর মনোরম দৃশ্য। ছবিটিতে সৃজিত-মিথিলার মিষ্টি হাসি ফুটে ওঠে। তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়।

এর আগে, এক পডকাস্টে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেন মিথিলা। সেখানে প্রশ্ন করা হয় অনেকে বলছেন, ‘সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নয়, আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকেন মিথিলা। মেয়েকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে সৃজিত-মিথিলা!

প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫