ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 136
blank

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আরোগ্য কামনায় বাংলাদেশ ও দেশের বিশ্বের বিভিন্ন দেশে দোয়া ও মিলাদ মাহফিল হচ্ছে। 

এদিকে, খালেদা জিয়ার আরোগ্য কামনায় গতকাল তার জন্য ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত।

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি (খালেদা জিয়া) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরোগ্য কামনায় দোয়া মাহফিল: 

খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন এই প্রত্যাশায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি আমাদের গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয় সেটা আমাদের শিখিয়েছেন। আমাদের শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করব।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

চীনা রাষ্ট্রদূতের ফুলেল শুভেচ্ছা: 

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল ফুলের তোড়া পাঠান ঢাকায় চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন। সঙ্গে একটি শুভেচ্ছাপত্রও পাঠিয়েছেন এই রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪০ মিনিট গুলশানে চেয়ারপারসনের অফিসে ফুলের তোড়া ও পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।’

জনপ্রিয় খবর
blank

ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল্পনা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫