ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদে হবে টেকসই উন্নয়ন

blank

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ফাহমিদা আফরোজ বলেন, “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি—এই মূলমন্ত্র বাস্তবায়নে দেশীয় পশুজাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে উৎপাদনশীল ও লাভজনক করতে যেসব প্রকল্প বাস্তবায়ন করছে, তা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কৃষকের আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “উন্নত প্রশিক্ষণ, সঠিক রোগব্যবস্থাপনা, কৃত্রিম প্রজননে আধুনিক প্রযুক্তি ও খামারির দক্ষতা উন্নয়ন— সব মিলেই প্রাণিসম্পদ খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। খামারিদের সেবায় উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আলমাস, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সাংবাদিক এমএম আলী আক্কাসসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গুরুদাসপুর, নাটোর। সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন এবং অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, গুরুদাসপুর।

জনপ্রিয় খবর
blank

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আত্ম-পরিচয় রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পথচলা

দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদে হবে টেকসই উন্নয়ন

প্রকাশের সময় : ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫