ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, ৩ পুলিশ আহত

blank

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্য- কনস্টেবল আইরিন নাহার, কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল নজরুল ইসলাম আহত হন। 

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

blank

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান রাত সাড়ে দশটার দিকে থানায় একটি ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে ওই থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, ‘কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্তে কাজ শুরু হয়েছে।’

blank

ফ্লোরিডায় উদ্ধারকৃত লাশটি নিখোঁজ বৃষ্টির, ৪ মে দেশে পৌঁছাবে লিমনের মরদেহ

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, ৩ পুলিশ আহত

প্রকাশের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫