ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত বেশ কয়েকজন

blank

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মহিষবাতান এলাকায় এনায়েতপুর তৈল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বয়স্ক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তবে দুর্ঘটনার কারণ, কোন ধরনের যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং মোট কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আহতদের মধ্যে কারও পরিচিত বা স্বজন থাকলে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আহতদের পরিবারের কাছে খবর পৌঁছে দিতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস উদযাপন, আত্মনির্ভরশীল দেশ গড়ার আহ্বান

মহাদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত বেশ কয়েকজন

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে