ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার লুট

blank

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে একটি টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে মেসার্স প্রদীপ কুমার পালের মাধ্যমে সরকারি সার বিতরণ করা হচ্ছিল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনায় দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুদ ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয় এবং বর্তমানে ৪০০ বস্তা সার মজুদ রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ডিলার প্রবীর কুমার পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, ঘটনার পর মাইকিং করে সার নিয়ে যাওয়া ব্যক্তিদের তা ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করছেন তারা।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস উদযাপন, আত্মনির্ভরশীল দেশ গড়ার আহ্বান

চাটমোহরে গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার লুট

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে