নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এ সময় নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অপরাধ দমন কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বক্তব্য দেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার প্রতি সন্তোষ প্রকাশ করা হয়।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















