ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবং অভিবাসন, অধিকার ও উন্নয়নবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ও কলাপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, আলহাজ্ব গাজী জহিরুল ইসলাম শাহীন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. আবদুর রব, বাংলাভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক বদরুল আলম নাবিল, বিশিষ্ট শিল্পপতি সাইফুল মুরতজা জাকির, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মো. জাকির হোসেন, কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

স্টাফ রিপোর্টার 





















