ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের পুনাকের টিকাদান কর্মসূচি

blank

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারীস্বাস্থ্য সুরক্ষায় নওগাঁ জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নওগাঁ জেলা পুলিশের নারী পুলিশ সদস্য এবং পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজির সহধর্মিণী মিসেস শামীম আরা হক। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মুর্শিদা হক মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোসা. আমিনা ফেরদৌস।

ক্যাম্পেইনে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের মোট ৮৬ জন নারী সদস্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে সময়মতো এইচপিভি টিকা গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এইচপিভি সংক্রমণ জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তাই কিশোরী ও নারীদের মধ্যে এ টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপনকালে সভাপতি ডা. মোসা. আমিনা ফেরদৌস, সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন), বলেন, বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টিকার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।

তিনি এ ধরনের জনসচেতনতামূলক ও স্বাস্থ্য সুরক্ষামূলক কর্মসূচি আয়োজনের জন্য নওগাঁ জেলা পুলিশ ও পুনাককে ধন্যবাদ জানান।

নারীদের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৭ মিনিট আগে