ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

blank

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ জাওয়া ও ২০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) মহাদেবপুর থানা পুলিশ ও মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুর থানার একটি দল সফাপুর ইউনিয়নের চক উজাল গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ জাওয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—বিকাশ চন্দ্র উড়াও (৩৫), পিতা মৃত ছনচা উড়াও; অঞ্জলী (৪৫), স্বামী কমল; এবং সান্তনা (৩০), পিতা মৃত মংলা। তাঁদের সবার বাড়ি চক উজাল গ্রামে।

blank

অন্যদিকে, মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের অপর অভিযানে ২০ পিস টাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মো. বেলাল (৩৫), পিতা মৃত কুদ্দুস আলী, রাইগাঁ বাজার; এবং মো. ওয়াসিম (৩২), পিতা মো. রহমান, বিড়মগ্রাম। তাঁদের উভয়ের বাড়ি মহাদেবপুর উপজেলায়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ৪ মিনিট আগে