ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, মূল্য নিয়ন্ত্রণ কঠিন: জ্বালানিমন্ত্রী

blank

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। গত ছয় মাসে জ্বালানি খাতে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এতে দেশের স্বাভাবিক উন্নয়ন কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি জমিতে সেচ সুবিধা সচল রাখতে সরকার সোলার প্যানেলে ভর্তুকি দিচ্ছে। যেসব এলাকায় কৃষি জমি রয়েছে, সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনায় কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। আগামী সেচ মৌসুমে যাতে কৃষকদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন গ্যাসক্ষেত্রে খনন কার্যক্রম শুরু করেছে। এতে ইতিবাচক দুটি ফল পাওয়া গেছে। এসব গ্যাস উত্তোলন করা সম্ভব হলে নাটোরে শিল্পকারখানায় সুষমভাবে গ্যাস বিতরণের ব্যবস্থা করা হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, দেশে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে। আমরা দেশকে একটি বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জনপ্রিয় খবর
blank

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের পুনাকের টিকাদান কর্মসূচি

যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, মূল্য নিয়ন্ত্রণ কঠিন: জ্বালানিমন্ত্রী

প্রকাশের সময় : এক ঘন্টা আগে