ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়কে বিক্ষোভ

blank

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় সার পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন তাঁরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ অবরোধ করা হয়। এতে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সারের ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

আন্দোলনরত কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার পরিবেশক কালোবাজারে সার বিক্রি করছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করছেন। ফলে সাধারণ কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না।

কৃষকেরা জানান, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় সার পেতে বারবার চেষ্টা করেও অনেকে ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিন ঘুরেও সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা বাধ্য হয়ে মহাসড়কে নেমে অবরোধ করেন।

অবরোধে অংশ নেওয়া এক কৃষক বলেন, তাঁদের জমিতে বর্তমানে ধান চাষ করা হয়েছে। এখন আলু, ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষের সময়। কিন্তু সারের অভাবে চারদিকে হাহাকার পড়ে গেছে। ডিলারের কাছে গেলে বলা হয়, ‘সার আসবে, সার আসবে। ধৈর্য ধরো।’ কিন্তু সার আর আসে না।

কৃষকদের দাবি, সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারে সার বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র বলেন, আন্দোলনরত কৃষকদের জানানো হয়েছে, সারের কোনো সংকট নেই এবং প্রকৃত কৃষকেরা সার পাবেন। এরপরও কোনো পরিবেশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষকদের কার্ড সংগ্রহ করে তাঁদের সার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ আশ্বাসের পর কৃষকেরা সড়ক ছেড়ে চলে যান।

জনপ্রিয় খবর
blank

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়কে বিক্ষোভ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে