ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬৩ বছরের বন্ধুত্ব, মির্জা ফখরুলকে নিয়ে আবেগঘন পোস্ট মনিরুল হক চৌধুরীর

blank

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্প্রতি দাওয়াত দিয়েছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রাজনৈতিক পরিচয়ের বাইরে তাদের আরও একটি পরিচয় রয়েছে—তারা দীর্ঘ ৬৩ বছরের পুরোনো বন্ধু। সাড়ে ছয় দশকের এই বন্ধুকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন মনিরুল হক চৌধুরী।

গত ১৫ আগস্ট ধানমন্ডিতে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বাসায় দাওয়াতে যান মির্জা ফখরুল। সেখানে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন মনিরুল হক চৌধুরী।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্ধুত্ব ৬৩ বছরের, তবুও বন্ধুত্ব আজও অমলিন। সময়ের স্রোত বদলেছে, বদলেছে জীবনের অনেক গল্প, কিন্তু বদলায়নি বন্ধুত্বের সেই টান, বিশ্বাস আর ভালোবাসা।’

তিনি আরও লেখেন, ‘ছয় দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, অসংখ্য স্মৃতির সাক্ষী হওয়া—এ যেন এক অনন্য বন্ধুত্বের গল্প। সময় বয়স বাড়ায়, দূরত্ব তৈরি করে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের দূরত্ব কখনো বাড়তে দেয় না।’

মনিরুল হক চৌধুরী আরও লিখেছেন, ‘৬৩ বছরের বন্ধুত্ব একটি সম্পর্ক নয়, এটি ভালোবাসা, আস্থা ও অগণিত স্মৃতির এক অমূল্য ইতিহাস।’

জনপ্রিয় খবর
blank

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

৬৩ বছরের বন্ধুত্ব, মির্জা ফখরুলকে নিয়ে আবেগঘন পোস্ট মনিরুল হক চৌধুরীর

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬