ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট, তফসিল ৮ এপ্রিল

blank

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে আয়োজিত ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, আইন অনুযায়ী সাধারণ আসনের নির্বাচনী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মে’র মধ্যে এই নির্বাচন শেষ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যেই কমিশন দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

নির্বাচনী পদ্ধতি অনুযায়ী, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও জোটগুলো তাদের প্রাপ্ত সাধারণ আসন সংখ্যার অনুপাতে নারী আসন লাভ করে। দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীতদের তালিকা ও জোটের হিসাব ইসিতে জমা দিয়েছে।

কমিশন সভা শেষে সচিব আরও জানান, আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনকে ১২ ফেব্রুয়ারির মূল নির্বাচনের মতোই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কমিশন।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন আদালতে প্রায় ৫০টি মামলা চলমান রয়েছে। এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী সামগ্রী ও নথিপত্র নষ্ট না করে অন্তত এক বছর পর্যন্ত যথাযথভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এবারের কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও আরও চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট, তফসিল ৮ এপ্রিল

প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬