ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

blank

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক ডা. পাভেলকে দেখতে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক ডা. পাভেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. পাভেলের সঙ্গে কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতা দেখা দেওয়ায় অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ। দেশের চিকিৎসা অঙ্গনের অন্যতম বিশিষ্ট এই সার্জন দেশে-বিদেশে চিকিৎসাসেবায় অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তিনি ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় খবর
blank

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি তুষার, সম্পাদক মিরন

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে