ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবিএম মোশাররফ

সাংবাদিকদের জন্য আগামী দিনগুলো অনেক চ্যালেঞ্জের

blank

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সাংবাদিকদের জন্য আগামী দিনগুলো অনেক চ্যালেঞ্জের। কারণ এখন পাঠক ও দর্শক বস্তুনিষ্ঠতা ও সত্যতা জানতে চায়। সেটি প্রমাণ করতে না পারলে সাংবাদিকদের টিকে থাকা কঠিন হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কলাপাড়া অডিটোরিয়ামে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম এখন এতটাই শক্তিশালী যে, যেকোনো দেশের সরকারকে নাড়িয়ে দিতে পারে। গণমাধ্যম দেশের ‘থার্ড আই’। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হলেও, তার পতনের গোড়া পত্তন করেছিল সাংবাদিকরা। একটি অনুসন্ধানী প্রতিবেদন পুরো সরকারকে নাড়িয়ে দিতে পারে। যেমন—গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ির পাশেই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে আইজিপি বেনজিরের রিসোর্ট নির্মাণের প্রতিবেদন কিংবা নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলে।

blank

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি আরিফ সিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাসেল মোল্লার সঞ্চালনায় এবিএম মোশাররফ আরও বলেন, গণমাধ্যম সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা দেশের পরিবর্তন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কেউ মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস না করে কিংবা অবাধ তথ্যপ্রবাহে ভয় পায়, তবে কার্যকর সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, পৌর বিএনপির সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এস কে রঞ্জন এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, অতিথিদের ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরানো ও কেক কাটার আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

blank

ত্রয়োদশ সংসদ: সংরক্ষিত নারী আসনে ইসিতে জামায়াত জোটের মনোনয়নপত্র জমা

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবিএম মোশাররফ

সাংবাদিকদের জন্য আগামী দিনগুলো অনেক চ্যালেঞ্জের

প্রকাশের সময় : ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬